জিয়া মঞ্চ সিলেট মহানগর আহবায়ক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: জিয়া মঞ্চ সিলেট মহানগর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন স্বাক্ষরিত এক পত্রে মাসুদ আহমদ কবির-কে আহবায়ক, সৈয়দ রাজন আহমদ-কে সদস্য সচিব এবং কাওছার আহমদ-কে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৮১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম এবং সাধারণ সম্পাদক মো. ফয়েজ উল্যাহ ইকবাল।
এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, আমাদের উপর অর্পিত দায়িত্ব আমরা সততা ও নিষ্ঠার সাথে পালন করে যাবো। দেশ ও সমাজের যেকোন উন্নয়নমূলক কর্মকান্ডে আমরা সর্বদা আপনাদের পাশে থাকবো। বিজ্ঞপ্তি
Related News
আওয়ামী লীগ এখন আওয়ামী সন্ত্রাসী লীগ: প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
বৈশাখী নিউজ ডেস্ক: সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না, প্রত্যর্পণ চুক্তিতে হ্যান্ডকাফ পরিয়ে অথবা কঠোরRead More
প্রধানমন্ত্রীর জন্মদিনে সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শুক্রবার (২০ নভেম্বর) বাদRead More



Comments are Closed