সীমান্তে বাংলাদেশি নিহত, মরদেহ নিয়ে গেছে বিএসএফ
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রেজাউল করিম (২৬) নামে এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তার মরদেহটি সীমান্তের ওপারে নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সাপাড়া বিজিবি ক্যাম্প দীগলবাঘ সীমান্ত এলাকায় ১১৩৯/৯ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত রেজাউল করিম শেরপুর জেলার নারায়ণপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
শুক্রবার (২৫ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, রেজাউল করিম একজন ওষুধ ব্যবসায়ী ছিলেন। স্বল্পমূল্যে ওষুধ আনতে ভারতে যান। বৃহস্পতিবার রাত ৯টার সীমান্তে বিকট গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরে ওই রাতে রেজাউল করিম আর ফেরত আসেননি।
মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বলেন, রেজাউল করিম অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকে যান। সেখানে তিনি মারা গেছেন। বিএসএফের পক্ষ থেকে আমাদের কাছে একটি চিঠি এসেছে। তবে, চিঠিতে মৃত্যুর কারণ বা কেন তিনি ভারতে প্রবেশ করেন, তা উল্লেখ করা হয়নি।
তিনি আরও বলেন, আমরা শনিবার একটি চিঠি পাঠাবো। তবে, আমাদের ক্যাম্প এলাকা দিয়ে মরদেহ আনার সুযোগ নেই। ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
Related News
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More
কিশোরগঞ্জের পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিক মুদ্রাসহ মিলেছে ২৪ কেজি সোনা-রূপা
বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে পাগলা মসজিদে ১৭ দেশের বৈদেশিকRead More



Comments are Closed