ট্রাকের মাধ্যমে টিসিবি পণ্য বিক্রি শুরু বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল থেকে ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০ টি ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে সাধারণ ভোক্তার নিকট টিসিবির পণ্যাদি তেল, ডাল ও খাদ্য অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃত চাল বিক্রয়ের ব্যবস্থা করেছে সরকার। এই কার্যক্রম আগামীকাল বৃহস্পতিবার থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
তবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না আসলে পরবর্তীতে এ কার্যক্রম বৃদ্ধি করা হতে পারে। বিক্রয় কার্যক্রম সকাল ১০ টায় দক্ষিণ বেগুনবাড়ি (দীপিকার মোড়), তেজগাঁও শিল্প এলাকা থেকে উদ্বোধন করা হবে।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এই কার্যক্রমের আওতায়, একজন ভোক্তা সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল প্রতি লিটার ১০০ টাকায়, ২ কেজি মসুর ডাল প্রতি কেজি ৬০ টাকায় এবং ৫ কেজি চাল প্রতি কেজি ৩০ টাকায় কিনতে পারবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্যাদি (ভোজ্য তেল ও ডাল) সাশ্রয়ী মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান রয়েছে।
Related News
বিমানবন্দরে জরুরী অবতরণ: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পরRead More
প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ‘বিকাশ’-এর ডিস্ট্রিবিউটরের প্রায় তিন কোটি টাকাRead More



Comments are Closed