সুনামগঞ্জ-সিলেট সড়কে পরিবহন মালিক-শ্রমিকদের কর্মবিরতি স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ-সিলেট সড়কের এম এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে ডাকা পরিবহন মালিক শ্রমিকদের কর্মবিরতি স্থগিত করা হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) বিকেলে কর্মসূচিটি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন জেলা বাস- মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া।
কর্মসূচি স্থগিতের সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ থেকে দূরপাল্লার যানবাহন ছেড়ে যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, সুনামগঞ্জ-সিলেট সড়কের লামাকাজী নামকস্থানে এম.এ খান সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে সুনামগঞ্জে সব যানবাহন বন্ধ রেখে বুধবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করে পরিবহন মালিক ও শ্রমিকরা। এতে অচল হয়ে পড়ে জেলা শহর। ভোগান্তিতে পড়েন গন্তব্যে যাওয়া মানুষ। পরে বিষয়টি নিয়ে সুনামগঞ্জের পরিবহন মালিক ও শ্রমিকদের নিয়ে দুপুর ৩টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি সভা বসে। সভায় এক মাসের মধ্যে পরিবহন মালিক ও শ্রমিকদের দাবি মেনে নেওয়া হবে জানালে তারা কর্মসূচি স্থগিত করেন।
জেলা বাস-মিনিবাস সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া জাগো নিউজকে বলেন, এম.এ খান সেতুটি আর টেন্ডারের আওতায় নিয়ে আসা হবে না বলে আমাদের আশ্বস্ত করেছেন বিভাগীয় কমিশনার। সেই সঙ্গে এক মাসের মধ্যে দাবি মেনে নেওয়া হবে বলে জানালে আমরা আমাদের কর্মসূচি স্থগিত করি।
৭ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতু থেকে ৪০ বছর ধরে টোল আদায় করা হচ্ছে।
Related News
টাঙ্গুয়ার হাওরে হাউসবোট থেকে পানিতে নেমে যুবকের মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে হাউসবোট থেকে পানিতে নেমে গোসল করতে গিয়েRead More
সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ষণের অভিযোগে যুবক আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের পর্যটন স্পট বারিক্কার টিলায় ৫০ বছর বয়সীRead More



Comments are Closed