Main Menu

সুনামগঞ্জে হাওর থেকে মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের পাশের হিলুয়ার হাওর থেকে আব্দুল আলিম (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল আলিম সুরমা ইউনিয়নের পশ্চিম সাহেবনগর গ্রামের মৃত সোলেমান মিয়ার ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, আব্দুল আলিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মরদেহ গোপন করতে হাওরে ফেলে রাখে। শনিবার দুপুরে স্থানীয় কৃষি শ্রমিকরা হাওরে মরদেহ পড়ে থাকতে দেখে সুনামগঞ্জ থানার পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, আব্দুল আলিমের শরীরের ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। শুক্রবার রাতের কোনো একসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের মোটিভ এখনও জানা যায়নি।

Share





Related News

Comments are Closed