সুনামগঞ্জে যুবলীগের সভাপতি গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়ন যুবলীগের সভাপতি তোফাজ্জল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মধ্যনগর বাজার থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি মধ্যনগর থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহরে গত ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় একটি মামলা হয়।
জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ নামের এক ব্যক্তি দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন।
মামলায় বলা হয়েছে, এই মামলায় সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয় এবং অজ্ঞাত আরো ১৫০-২০০ জনকে আসামি করা হয়। বাদীর ভাই শিক্ষার্থী জহুর আহমদ হামলার ঘটনায় আহত হয়েছিলেন। এ মামলায় তোফাজ্জলকে গ্রেফতার করা হয়েছে।
Related News
শান্তিগঞ্জে বজ্রপাতে কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে কাউছার আহমদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবারRead More
ছাতকে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে মারধরের অভিযোগ, নিন্দার ঝড়
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের মানিকগঞ্জ বাজারে মানসিকRead More



Comments are Closed