কুষ্টিয়ায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও সাতজন।
বুধবার (৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার হোসনেবাদ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দৌলতপুর উপজেলার হোসনেবাদ এলাকার কৃষক নিজাম উদ্দিন (৪৮), তারজুল ইসলাম (২৫), আওলাদ হোসেন (৬০) এবং ফারাকপুর গ্রামের জরুরা খাতুন (৪০)।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌহিদুল হাসান তুহিন বলেন, ‘তিনজন পুরুষ ও একজন নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বজ্রপাতে আহত কয়েকজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।’
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হতাহতরা সবাই মাঠে কাজ করছিলেন। এ সময় প্রচণ্ড জোরে বজ্রসহ বৃষ্টি শুরু হলে তারা একটি একচালা ঘরের নিচে আশ্রয় নেন। সেখানে বজ্রপাত হলে তারা সবাই আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
Related News
খুলনায় ট্রাকচাপায় সিআইডি কর্মকর্তার মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা নগরীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: ফজলুর রহমান (৪৭) নামে একRead More
যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় অজ্ঞাতনামা পিকআপের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহতRead More



Comments are Closed