মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগে যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে শিশু ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। চকলেট খাওয়ানোর প্রলোভনে শিশু (৭) ধর্ষণের অভিযোগে সুধীর কর (২৮) নামের ওই যুবককে আটক করা হয়।
মঙ্গলবার জেলা পুলিশের দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, গেল সোমবার (৭ অক্টোবর) রাতে মৌলভীবাজার সদর উপজেলার মৌলভী চা বাগান এলাকা থেকে অভিযুক্ত সুধীর করকে স্থানীয় লোকজন আটক করে। পরে পুলিশ রাত সাড়ে ৮ টায় তাকে থানা হেফাজতে নিয়ে আসে।
আটককৃত সুধীর কর মৌলভী চা বাগানের অরুন করের ছেলে বলে জানায় পুলিশ।
পুলিশ সুত্র আরও জানায়, সোমবার সন্ধ্যায় শিশুটি প্রাইভেট পড়ে বাড়ি যাওয়ার সময় পাশের বাড়ির অভিযুক্ত সুধীর কর একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায়। সেখানে মোবাইল দেখিয়ে এবং চকলেট খাওয়ানোর প্রলোভনে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত সুধীর করকে আটক করে থানাকে অবহিত করে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার সকালে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীRead More
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগাRead More



Comments are Closed