দুর্গাপূজায় ৭ দিনের ছুটিতে শাবিপ্রবি, খোলা থাকছে হল
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ৭ দিন ছুটি পাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক-কমকর্তারা।
রোববার (৬ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ বন্ধ থাকবে। তবে ৮ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ছেলেদের আবাসিক হল খোলা থাকবে।
উল্লেখ্য, গত ২৬ মে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে শিক্ষকদের পেনশন স্কিমের দাবিতে কর্মবিরতি ও ছাত্র জনতার গণঅভ্যুত্থানে দীর্ঘ চার মাসের অধিক সময় ধরে বন্ধ রয়েছে প্রতিষ্ঠানটির ক্লাস-পরীক্ষা।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed