সাংবাদিক দেবু’র বাবার মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক দেবাশীষ দেবুর বাবা দীপকজ্যোতি পাল শিবুর মৃত্যুতে গভীর গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি হাসিনা বেগম চৌধুরী ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দীপকজ্যোতি পাল শিবু (৭৩) মঙ্গলবার ভোররাত ৪টায় নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বেলা ১১টায় নগরীর চালিবন্দরস্থ মহাশ্মশানে তার দাহকার্য সম্পন্ন হয়েছে। দীপকজ্যোতি পাল শিবু দীর্ঘদিন ধরে কিডনিসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে দুই ছেলে ও দুই মেয়েকে রেখে গেছেন তিনি।
Related News
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More
তিন মাসে ১৬২ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার
বৈশাখী নিউজ ডেস্ক: পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গত তিন মাসে সারাদেশে অন্তত ১১২টি পৃথকRead More



Comments are Closed