Main Menu

সাবেক রেলমন্ত্রী সুজন, ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন ও একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে পুলিশ

ডিএমপির ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ছালেহ উদ্দিন গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি আরও বলেন, শ্যামলীতে অবস্থিত বাংলাদেশ স্পেশালিস্ট হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নামে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে।

এদিকে, সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বনানীর বাসা থেকে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে গ্রেফতার করে পুলিশ।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শাহরিয়ার কবিরের বিরুদ্ধে মামলা রয়েছে। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

শাহরিয়ার কবির ১৯৫০ সালে ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র ছিলেন। তিনি স্বাধীনতা সংগ্রামীর জন্য অনুপ্রেরণামূলক পাণ্ডুলিপি এবং কবিতা লিখতে সহায়তা করেছিলেন, যেগুলি পরে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে বাজানো হয়।

১৯৯২ সালের জানুয়ারি মাসে ১০১ জন ব্যক্তি মিলে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করা হয়। এই কমিটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে একত্রে মিলে মানবতার বিরুদ্ধে অপরাধকারী ব্যক্তিদের বিচারের আহ্বান জানায়।

বাংলা একাডেমি পুরস্কার পাওয়া এই লেখক একজন শিশুসাহিত্যিক।

তিনি দীর্ঘদিন থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যক্রম নিয়ে সোচ্চার ভূমিকা পালন করছেন। এ কমিটি গঠনে শাহরিয়ার কবির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৯৪ সালে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুর পর তিনি কমিটির সভাপতি হন। ২০২৪ সাল পযন্ত সভাপতির দায়িত্ব পালন করেন। পরে তাকে উপদেষ্টামণ্ডলীর সভাপতি করা হয়।

ছাত্রজীবন শেষে শাহরিয়ার কবির ১৯৭২ সালে সাপ্তাহিক বিচিত্রায় সাংবাদিক হিসেবে যোগ দেন। পরে তিনি নির্বাহী সম্পাদক হিসেবে ১৯৯২ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

১৯৭৬ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ লেখক শিবিরের সাধারণ সম্পাদক ছিলেন।

 

Share





Related News

Comments are Closed