Main Menu

কমলগঞ্জে চারদিন ধরে যুবতী নিখোঁজ

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কলমগঞ্জ থেকে শারবানু বেগম (২০) নামে এক যুবতী ৪ দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি কলমগঞ্জ উপজেলার উত্তর কানাইদেশী গ্রামের নুরুজ মিয়ার মেয়ে।

সম্ভাব্য সকল স্থানে খোঁজে শারবানু বেগমকে না পেয়ে তার বাবা কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। জিডি নং ৫৪৯।

সাধারণ ডায়েরী সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে ইসলামপুরস্থ বাসা থেকে বের হয়ে আর ঘরে ফিরে আসেনি।

তবে আরেকটি সূত্র জানায়, ওইদিন দুপুর আড়াইটার দিকে সিলেটের কুমারগাঁও বাস স্ট্যান্ড এলাকায় তাকে দেখা যায়। হারিয়ে যাওয়ার সময় শারবানুর পরনে ছিলো কালো রঙের বোরকার ও সাদা ওড়না। হাতে ছিল হলুদ রঙের শপিং ব্যাগ। তার উচ্চতা ৪ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা।

কেউ তার সন্ধান পেলে মোবাইল ০১৭১৪-০৬৪৭০৭/ ০১৭৫৩-০৩৬৮৪৬ নম্বারে অথবা কমলগঞ্জ থানায় অবগত করার জন্য অনুরোধ জানিয়েছেন শারবানু বেগমের বাবা নুরুজ মিয়া।

Share





Related News

Comments are Closed