Main Menu

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। পরে র‍্যাব রাত ১২টার দিকে তাকে আদাবর থানায় হস্তান্তর করে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক আ ন ম ইমরান খান বলেন, সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনকে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় মামলা হয় তার বিরুদ্ধে। সেই মামলায় তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে।

আওয়ামী সরকারের মন্ত্রী ফরহাদ হোসেন ১৯৭২ সালে মেহেরপুরে জন্মগ্রহণ করেন। তার বাবা ছহিউদ্দিন বিশ্বাস মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি তৎকালীন কুষ্টিয়া-৫ (বর্তমান মেহেরপুর-১) আসনের সংসদ সদস্য ছিলেন। ২০২২ সালে ছহিউদ্দিন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন।

ফরহাদ হোসেন খুলনা বিএল কলেজের ছাত্র ছিলেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেন। পরে রাজধানীর সিটি কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক হন।

ফরহাদ হোসেনের স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম শিলা জাতীয় নেতা সৈয়দ নজরুল ইসলামের ভাতিজি।

 

Share





Related News

Comments are Closed