রোববার থেকে সারাদেশে টিসিবির পণ্য বিক্রি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল রোববার (১৫ সেপ্টেম্বর) থেকে সারা দেশে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) সেপ্টেম্বর মাসের পণ্য বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিকে এ তথ্য জানিয়েছে।
টিসিবি আঞ্চলিক কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তা যুগ্ম-পরিচালক মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, নিম্নআয়ের ১ কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে চালসহ টিসিবির পণ্য (ভোজ্যতেল, মসুর ডাল ও চাল) সাশ্রয়ী মূল্যে বিক্রির কার্যক্রম চলমান রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসের বিক্রির কার্যক্রম রোববার থেকে সারা দেশে শুরু হবে।
এই কার্যক্রম দোকান বা নির্ধারিত স্থায়ী জায়গা থেকে সিটি করপোরেশন ও জেলা-উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী পরিচালনা করবেন ডিলাররা।
এ দফায় সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মসুর ডাল ও ৫ কেজি চাল কিনতে পারবেন উপকারভোগীরা। প্রতি লিটার ভোজ্যতেলের দাম পড়বে ১০০ টাকা, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও চাল ৩০ টাকা।
Related News
আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার নোট
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে বাজারে আসছে নতুন নকশার ২০ ওRead More
দেশের বাজারে আরো কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: ১৩ দিনে সপ্তমবারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনRead More



Comments are Closed