Main Menu

সিলেটে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে নগরীর শাহী ঈদগাহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল মিয়া (২৪) শাহী ঈদগাহ এলাকার বাদশা মিয়ার কলোনির বাসিন্দা মতিউর রহমানের ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান।

তিনি জানান, নগরীর পূর্ব শাহী ঈদগাহস্থ শিল্প একাডেমি ভবনের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে সে কি কারণে সেখানে গিয়েছিলো তা জানা যায়নি।

Share





Related News

Comments are Closed