ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম বিলুপ্ত
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দীর্ঘদিন ধরে চলে আসা গণরুম প্রথা বিলুপ্তির সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৯ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভার বাকি সিদ্ধান্তগুলো হলো আগামী ২২ সেপ্টেম্বর থেকে একাডেমিক কার্যক্রম শুরু করার জন্য প্রত্যেক হল প্রাধ্যক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন, ২০১৭-১৮ ভর্তি সেশন ও পূর্ববর্তী সেশনের যেসব শিক্ষার্থীর ইতোমধ্যে মাস্টার্স পরীক্ষা শেষ হয়েছে, তারা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে হল ত্যাগ করবেন ও হলের গেমস রুমকে সহশিক্ষামূলক কার্যক্রমে ব্যবহার উপযোগী হিসেবে গড়ে তোলা হবে।
অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্ব সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আবাসিক হলের প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন।
Related News
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More
এসএসসিতে দুই বিষয়ে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা নেওয়াRead More



Comments are Closed