Main Menu

সিলেটে বিএনপি নেতা সোলায়মানকে দল থেকে বহিস্কার

বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেট জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক ও জৈন্তাপুর উপজেলার ১নং পূর্ব লক্ষী প্রসাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদ সোলায়মান কে দল থেকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে সাময়িক বহিস্কারের আদেশ দেয়া হয়। এছাড়াও কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না সেজন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

এতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গঠনতন্ত্র মোতাবেক দল থেকে বহিস্কার করা হলো। সেই সাথে কেন স্থায়ীভাবে বহিস্কার করা হবে না তা সাত দিনের মধ্যে জেলা বিএনপির কাছে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed