বন্যার্তদের পাশে দাঁড়াতে শাবি শিক্ষার্থীদের নানা উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের ডম্বুর ও গজলডোবা বাঁধ খুলে দেওয়ায় হঠাৎ আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলাতে। বন্যা কবলিত এসব এলাকা ও সিলেটের মানুষের পাশে দাঁড়াতে নানা উদ্যোগ হাতে নিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকালে সিলেট নগরীর বিভিন্ন স্থানে স্ট্রিট ফান্ড কালেকশন করেন তারা। এছাড়া সিলেটে বন্যা পরিস্থিতির আগাম প্রস্তুতি রেখেছেন বলে জানান বৈষম্যেবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও শাবি শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব।
তিনি বলেন, সিলেট বিভাগের বন্যা মোকাবিলায় আমরা শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন দায়িত্ব বণ্টন করে দিয়েছি। এছাড়া বিভাগীয় কমিশনারের সাথে আলোচনা করে, বন্যার সম্ভাবনা থাকা এলাকাগুলোতে আশ্রয়কেন্দ্র, গামবোট, লাইফ জ্যাকেট, ইঞ্জিন নৌকা এবং শুকনা খাবার প্রস্তুত করা হচ্ছে। এসময় শিক্ষার্থীদের সাথে স্থানীয় প্রশাসনের রেসকিউ টিমসহ সকলে মিলে কাজ করবেন।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে ফান্ড কালেকশন, উদ্ধার কার্যক্রম ও ত্রাণ বিতরণ কার্যক্রমও চলমান রয়েছে।
এদিকে আকষ্মিক বাঁধ খুলে দেওয়ার প্রতিবাদে গতরাতে ভারত বিরোধী বিভিন্ন স্লোগান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন শাবি শিক্ষার্থীরা। এতে এক হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালীন সময়ে শিক্ষার্থীরা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, আজকের এই দিনে, আবরার তোমার মনে পড়ে, বন্যায় যখন মানুষ মরে, আবরার তোমাই মনে পড়ে, ফেনী নদীর পানি ছাড়ে, আবরার তোমায় মনে পড়ে; ‘পেতে চাইলে মুক্তি, ছাড় ভারত ভক্তি,’ ছিলাম রাজপথে, থাকবো রাজপথে, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দেন তারা প্রভৃতি স্লোগান দেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed