সবাইকে শাহবাগে যাওয়ার আহ্বান জানিয়েছেন সমন্বয়ক আসিফ
বৈশাখী নিউজ ডেস্ক: সবাইকে শাহবাগ আসার আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ।
সোমবার (৫ আগস্ট) দুপুরে ২টার পর তিনি এ ঘোষণা দিয়েছেন।
আসিফ মাহমুদ বলেন, ‘সবাই শাহবাগে আসুন, কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। কোনো প্রকার সামরিক শাসন আমরা মানব না। জনতার ঘোষণা দেওয়া হবে কেন্দ্রীয় সমাবেশ থেকে।’
এদিকে আজ বিকেল ৩টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
যদিও আইএসপিআর থেকে পূর্বে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার দুপুর ২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
প্রসঙ্গত, সরকার পতনের এক দফা দাবিতে আজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি। এর আগে গতকাল ডাকা বিক্ষোভ কর্মসূচিতে দেশব্যাপী ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এসব ঘটনায় শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।
Related News
উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ।Read More
গোপালগঞ্জে এমপি বাবরের ক্লিনিকে আগুন দিলো দুর্বৃক্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের ক্লিনিকে আগুন দিয়েছেনRead More



Comments are Closed