ইউনিয়ন পরিষদের সার্ভার রুমে ভাংচুর ও চুরি!
সুনামগঞ্জ প্রতিনিধি: ইউনিয়ন পরিষদের সার্ভার রুমের তালা ভেঙ্গে ভাংচুর ও চুরির ঘটনার অভিযোগ উঠেছে।
শনিবার (২৭ জুলাই) রাতে সুুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদ সচিব চুরির ঘটনার ওই তথ্য নিশ্চিত করেন।
পরিষদের সচিব মো. লিটন মিয়া জানান, শুক্রবার রাতের কোন এক সময় একদল সংঘবদ্ধ চোর পরিষদের দোতলায় থাকা সার্ভার রুমের তালা ভেঙ্গে ডুকে ওই রুমে ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন করার উদ্দ্যেশে ভাংচুর করে। সংঘবদ্ধ চোর চক্রের সদস্যরা একই রাতে পরিষদের নীচ তলায় থাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের রুমের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে একটি ব্যাটারী, একটি আইপিএস, একটি টাওয়াল, রুম থেকে ছাদ অবধি আইপিএস’র সংযোগ তার চুরি করে নিয়ে যায়।
ওই চুরির ঘটনায় পরিষদের প্রায় সোয়া লাখ টাকার মামলামাল খোয়া গেছে জানিয়ে সচিব বলেন, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে, নেটওয়ার্ক জঠিলতার কারনে অনলাইনে সাধারন ডায়রি করা সম্ভব হয়নি, রবিবার থানায় গিয়ে সাধারন ডায়রী করা হবে।
Related News
সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকRead More
সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হিমেল দাস (১৯) চিকিৎসাধীনRead More



Comments are Closed