Main Menu

জগন্নাথপুরে জামায়াত ও বিএনপির ৫ নেতাকর্মী গ্রেপ্তার

Manual6 Ad Code

জগন্নাথপুর সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুরে কোটা আন্দোলনকে কেন্দ্র করে ৫০/৬০ জনকে আসামী করে দায়েরকৃত নাশকতা মামলায় এ পর্যন্ত জামায়াত ও বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌর এলাকার আলখানারপাড় গ্রামের বাসিন্দা ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, হবিবপুর গ্রামের আলী আহমদ, আলী হোসেন, কলকলিয়া এলাকার সুলেমান মিয়া ও চিলাউড়া গ্রামের সাইফুল ইসলাম।

Manual1 Ad Code

জানা গেছে, দেশব্যাপী কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতার অংশ হিসেবে জগন্নাথপুর থানা পুলিশ বাদী হয়ে ৫০/৬০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় গত কয়েক দিনে পুলিশের অভিযানে জামায়াত ও বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের ইতোমধ্যে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম তা নিশ্চিত করেছেন।

Manual1 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code