বালাগঞ্জ বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের জামিন লাভ
বৈশাখী নিউজ ডেস্ক: বিশেষ ক্ষমতা আইনে ২০১৮ সালে দায়েরকৃত মামলায় জামিন লাভ করেছেন সিলেটের বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী এবং সাধারণ সম্পাদক এম. মুজিবুর রহমান চেয়ারম্যান।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
তাদের আইনজীবী এডভোকেট কামরুল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারী বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্তত ৫০ জনকে আসামী করে এ মামলা দায়ের করা হয়। ১৯৭৪ সালে বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) / ২৫ ডি ধারায় দায়েরকৃত মামলা বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতে এ দুই বিএনপি নেতার জামিন মঞ্জুর করেছেন।
Related News
গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবারRead More
কানাইঘাটে এক সিএনজি চালকের ছুরিকাঘাতে আরেক চালক খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে সিএনজিচালিত অটোরিকশার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে শাহাব উদ্দিন (৩২) নামেRead More



Comments are Closed