১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১৩৬৬ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ভোক্তাপর্যায়ে তিন টাকা বাড়িয়ে এক হাজার ৩৬৬ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
মঙ্গলবার (২ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে ঘোষিত নতুন দর কার্যকর হবে।
এর আগের তিন মাসে টানা কমেছিল এলপিজির দাম। গত মাসে গ্যাসের দাম ৩০ টাকা কমিয়ে এক হাজার ৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।
প্রসঙ্গত, ২০২১ সালের এপ্রিল মাস থেকে এলপিজির দাম নির্ধারণ করে আসছে বিইআরসি।
« মৌলভীবাজারে প্রতিরক্ষা বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত (Previous News)
(Next News) সারা দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস »
Related News
সরকারি দামেই বিক্রি করতে হবে এলপিজি, না মানলে কঠোর ব্যবস্থা
বৈশাখী নিউজ ডেস্ক: ব্যাপক অস্থিরতা চলছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) খুচরা পর্যায়ে। সরবরাহ সংকটের কথাRead More
অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: অনেকেই নানান কারণে টিন সার্টিফিকেট করেছেন। কিন্তু তা আর কাজে আসছে না। তাইRead More



Comments are Closed