দক্ষিণ সুরমার ধরাধরপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার ২৯ নং ওয়ার্ডের ধরাধরপুর গ্রামে এক মুক্তিযোদ্ধার বাড়িতে ডাকাতি ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ মে) ভোররাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, ধরাধরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের বাড়িতে মঙ্গলবার ভোররাত ৪টার দিকে ৭-৮ জন হাফপ্যান্ট পরিহিত ডাকাত ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে। ডাকাত দল ঘরে ঢুকে মকবুল হোসেন, তার ছেলে আকবর হোসেন মুক্তাদীর ও হোসেন আহমদ ছোটনসহ সবাইকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা ৩ ভরি স্বর্ণ ও নগদ দেড় লক্ষ টাকা লুট করে মাইক্রোবাসযোগ পালিয়ে যায়।
পরে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় মকবুল হোসেনের ছেলে আকবর হোসেন মুক্তাদীর বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ডাকাতি ও মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed