সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের গুচ্ছ ভর্তি পরীক্ষা। সারা দেশের ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ১১৮ জন শিক্ষার্থী এ ভেন্যুতে পরীক্ষায় অংশ নেন। এই ভেন্যুতে দুই ধাপে নেওয়া হয় পরীক্ষা।
শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২ টা থেকে ১ টায় ‘ক’ ইউনিট ও বিকাল ৩ টা থেকে ৪ টায় আর্কিটেক্ট বা প্রকৌশল ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
হাওরাঞ্চলের মানুষের বহুল প্রত্যাশিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সুবিপ্রবি)-তে এই পরীক্ষার মাধ্যমেই চার বিষয়ে নেওয়া হবে ১৬০ জন শিক্ষার্থী। প্রথমবারের এই ভেন্যুতে সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে গুচ্ছ ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গণিত, রসায়ন, পদার্থ ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং-এ আসন পেতে ভর্তি যুদ্ধে লড়বেন শিক্ষার্থীরা। চার বিষয়ে মোট ১৬০ জন শিক্ষার্থী নিয়ে অস্থায়ী ক্যাম্পাসে পাঠদান শুরু করবে হাওরাঞ্চলের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান সুবিপ্রবি। বহুল কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত এই প্রতিষ্ঠানের দৃশ্যমান কার্যক্রম শুরু হওয়ায় খুশি হাওরপাড়ের মানুষজন।
এ ব্যাপারে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু নঈম শেখ বলেন, আজ আমাদের অত্যন্ত আনন্দের দিন। সুনামগঞ্জবাসীর স্বপ্ন পূরণের দিন। নানা জল্পনা কল্পনার পর শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষা নিতে পেরেছি। আগামী পরীক্ষাগুলোও আমরা শান্তিপূর্ণ পরিবেশে নিতে সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি।
Related News
আজ রানীগঞ্জ গণহত্যা দিবস
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১ সেপ্টেম্বর, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইতিহাসের অন্যতম নৃশংসRead More
জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে চারদিন পর তালাবদ্ধ ঘর থেকে আছিয়া বেগমRead More



Comments are Closed