Main Menu

সিলেটে বজ্র ও শিলাবৃষ্টির পূর্বাভাস

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আগামী চব্বিশ ঘন্টায় বজ্র ও শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহ্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় অধিদপ্তরের সিলেট কার্যালয় থেকে প্রেরিত ২৪ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে সিলেটের কিছু এলাকায় দমকা ও ঝড়ো বাতাসের সাথে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও এক বা একাধিক স্থানে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া বিভাগের মৌলভীবাজার জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, এসময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একইসাথে আর্দ্রতা বৃদ্ধির কারণে অস্বস্তি বাড়তে পারে।

বিগত ২৪ ঘন্টায় সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.১ ডিগ্রী এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রী রেকর্ড করা হয়েছে বলে জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed