হবিগঞ্জে হিট স্ট্রোকে তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলায় তীব্র গরমে তিন দিনমজুরের মৃত্যু হয়েছে। জেলার মাধবপুর ও লাখাই উপজেলার বাসিন্দা তারা।
গত তিনদিনে হিট স্ট্রোকে তাদের মৃত্যু হয়। পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
মারা যাওয়া তিনজন হলেন- মাধবপুর উপজেলায় তালেবপুর গ্রামের সাঈম উদ্দিনের ছেলে রায়হান উদ্দিন (২২), একই উপজেলার কুলাইচর গ্রামের ফেরদৌস মিয়া (৫৫) ও লাখাই উপজেলার সিংহগ্রামের মৃত আজম আলীর ছেলে আওয়াল মিয়া (৪৫)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলায় ব্যাটারিচালিত ইজিবাইক চালক রায়হান উদ্দিন মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে তীব্র গরমে অজ্ঞান হয়ে পড়েন।
পরে আশপাশের লোকজন তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এর আগে লাখাই উপজেলার আওয়াল মিয়া গত সোমবার (২২ এপ্রিল) দুপুরে রাজধানীতে রিকশা চালানোর সময় তপ্ত রোধের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের সামনে হঠাৎ সড়কে লুটিয়ে পড়েন।
এ সময় তার রিকশায় দুজন যাত্রী ছিলেন। পরে আশপাশের পুলিশ সদস্যরা আওয়াল মিয়াকে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পরীক্ষা করে জানা যায় তিনি হিট স্ট্রোকে প্রাণ হারিয়েছেন। নিজ এলাকায় রিকশাচালক আওয়াল মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।
এর আগে গত রোববার তীব্র গরমে মাধবপুর উপজেলার ফেরদৌস মিয়া নামে এক কৃষকের মৃত্যু হয়।
উপজেলার কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ফজলুল হক জানান, রোববার দুপুরে ফেরদৌস মিয়া কাশিমনগর বাজারে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে মাধবপুর স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Related News
মতিয়ার চৌধুরী রচিত ‘নবীগঞ্জের ইতিকথা’ নিয়ে উৎসব ও প্রতিযোগিতা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: তরুণ সমাজ ও শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়েRead More
হবিগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপেRead More



Comments are Closed