সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯
বৈশাখী নিউজ ডেস্ক: রাঙ্গামাটির সাজেকের শ্রমিকবাহী ডাম্পট্রাক খাদে পড়ে মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন বাঘাইছড়ির সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়াল।
তিনি জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে গেলে গাড়ি দুমড়ে মুচড়ে যায়। সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা নিহত ও আহতদের উদ্ধার করে।
তিনি আরও জানান, আহত শ্রমিকদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহতরা হলেন— মো. লালন (১৮) পিতা আবুল হাসেম, আহির উদ্দিন (৪০) এবং তার ছেলে সামিউল (১৯), মোবারক হোসেন (৩২), লালন (১৮) এবং জাহিদ হাসান (২৪)।
এর আগে বিকেলে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় শ্রমিকবাহী ডাম্প ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলেই ৬ শ্রমিক নিহত হন। এতে আহত হন আটজন। পরে তিনজনের মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, হতাহত শ্রমিকদের বাড়ি রংপুর অঞ্চলে। তারা উদয়পুর বাঘাইছড়ি সীমান্ত সড়কের ১৭ কিলোমিটার নামক স্থানে হারিজাপাড়া সেতু নির্মাণ কাজে নিয়োজিত ছিলেন। কাজ শেষ হওয়ার কারণে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কর্মস্থল থেকে ফিরছিলেন তারা।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, স্থানীয়ভাবে খবর নিয়ে যেটা জেনেছি যারা গাড়িতে ছিলেন সবাই সীমান্ত সড়কের কাজে নিয়জিত শ্রমিক। এই সড়কে অনেক স্থানে উঁচু নিচু পাহাড় আছে। উদয়পুর সড়কের ৯০ ডিগ্রি নামক স্থানে গাড়ি নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে সাজেকের উদয়পুর সীমান্ত সড়কের কাজ শেষে খাগড়াছড়ির দিকে ফেরার পথে একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। গাড়িটিতে মোট ১৪ জন শ্রমিক ছিলেন।
তিনি জানান, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুর্গম এলাকা। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। তবে তাৎক্ষণিকভাবে কারও নাম-পরিচয় জানা যায়নি।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed