সুনামগঞ্জে ট্রাক্টর-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের হাছননগর এলাকায় ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চালকসহ আরও ২ জন।
সোমবার (২২ এপ্রিল) রাতে শহরের নতুন হাছননগরের ভুবির পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সুরেশ রবি দাস (৪০) পিরোজপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনায় অটোরিকশা চালক জীবন মিয়া (২০) ও আরেক যাত্রী কৃষ্ণ রবি দাস (৩২) আহত হয়েছেন।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করে জানিয়েছেন পুলিশ মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে।
স্থানীয়দের বরাতে তিনি জানান, মোল্লাপাড়া ইউনিয়নের বুড়িস্থল বাজার থেকে তিনজন যাত্রী নিয়ে অটোরিকশাটি সুনামগঞ্জ শহরে আসছিল। হাছননগর এলাকার ভুবির পয়েন্টে আসার পর বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা মালবাহি একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
Related News
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More



Comments are Closed