কুমিল্লা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার বুড়িচং সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিল্লাল হোসেন (২৮) নামে এক বাংলাদেশি যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত বিল্লাল হোসেন রাজাপুর ইউনিয়নের লড়িবাগ এলাকার আলী আহমদের ছেলে।
সোমবার (২২ এপ্রিল) রাতে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল তেঁতুলতলা সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চোরাই মাল নামানোর কাজের শ্রমিক ছিলেন আহত বিল্লাল হোসেন। ভারত থেকে অবৈধপথে আসা চিনি ও অন্যান্য পণ্য ওঠানামার শ্রমিক হিসেবে কাজ করেন তিনি। সোমবার রাত ৮টার দিকে তেঁতুলতলা সীমান্ত দিয়ে অবৈধপথে আসা চিনি নামানোর সময় বিএসএফের সদস্যরা গুলি চালায়। তাদের ছোড়া ছররা গুলিতে আহত হন বিল্লাল। তার শরীরে ৩০টির মতো ছররা গুলি লেগেছে। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ বিষয়ে বিজিবির সংকুচাইল বিওপির কামান্ডার ফারুক কামাল বলেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া আমরা এ বিষয়ে কোনো তথ্য বা বক্তব্য দিতে পারব না।
Related News
পুকুরে গোসলে নেমে নাতি-নাতনিসহ বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে নাতি ও নাতনিসহ এক বৃদ্ধ পানিতে ডুবেRead More
ফেনীতে বাস ও কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীর মুহুরীগঞ্জে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে পেছন থেকে ইউনিক পরিবহণের একটি বাসের ধাক্কায়Read More



Comments are Closed