দক্ষিণ সুরমায় ‘হিট স্ট্রোকে’ রিকশাচালকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: সিলেটের দক্ষিণ সুরমায় এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) দুপুরে দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে। গরমে তিনি মারা যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
নিহত আবু হানিফ মিয়া হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার শিবপুরের করম আলীর ছেলে।
দক্ষিণ সুরমা থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আবু হানিফ নামের ওই রিকশাচালক দক্ষিণ সুরমা পুলিশ বক্সের সামনে অজ্ঞান হয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যান। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী জানান, হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়েছে। সিলেটের তাপমাত্রা অনুযায়ী এটি হিথস্ট্রোক হওয়ার কথা নয়। সাধারণ স্ট্রোক বা অন্য কোনো কারনেও তার মৃত্যু হতে পারে।
নিহত রিকশাচালকের মরদেহটি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
সিলেট আবহাওয়া অফিস সূত্র জানায়, আজ সিলেটের তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, বিকেল সোয়া চারটায় বৃষ্টি হয়েছে সিলেটে। এতে কিছুটা কমেছে তাপমাত্রা।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed