Main Menu

ভারতের কয়লা গুহায় পাথর চাপায় বাংলাদেশি যুবকের মৃত্যু

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত অতিক্রম করে ভারতের কালা পাহাড়ে কয়লা গুহায় পাথর চাপা পড়ে বাবুল মিয়া (৪২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত যুবক বাবুল মিয়া উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চাঁনপুর গ্রামে মৃত কালা মিয়ার ছেলে।

Manual7 Ad Code

সোমবার (৮ এপ্রিল) ভোর রাতে ঘটনাটি ঘটেছে।

Manual2 Ad Code

পুলিশ ও স্থানীয় এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় জানান,সীমান্তের চিহ্নিত চোরাচালানীরদের প্ররোচনায় চানঁপুর গ্রামের বাবুল মিয়াসহ ১০/১২ জনের একটি চোরাই কয়লা শ্রমিকের গ্রুপ ভোররাতে চাঁনপুর সীমান্ত দিয়ে চোরাই পথে ভারতের কালা পাহাড় এলাকায় যায় কয়লা আনতে। এ সময় চোরাই কয়লার গুহার ভিতর থেকে কয়লা বস্তা নিয়ে বেড়িয়ে আসায় সময় হঠাৎ একটি বড় পাথরের খন্ড ধঁসে পাড়ে বাবুলের উপর। পাথর চাপায়া ঘটনাস্থলেই কয়লা শ্রমিক বাবুল মারা যায়। পরে অন্য শ্রমিকরা নিহত বাবুলের বাড়িতে খবর দিলে স্থানীয়রা কয়লার গুহার ভিতর থেকে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুহার পাথর চাপায়া নিহত যুবকের মৃত্যু খবর পেয়ে সকালেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code