Main Menu

সিলেটে কখন কোথায় ঈদের জামাত

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে সকাল ৮টায়। জামাতে ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মুফতি আবু হুরায়রা নোমান।

নামাজের পূর্বে বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।

Manual3 Ad Code

সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায় আঞ্জুমানে খেদমতে কোরআনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হবে ঈদ জামাত। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেম অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম আল মাদানী। আলীয়া মাঠে নারীদের জন্য ঈদের নামাজ পড়ার ব্যবস্থা রাখা হয়েছে।

প্রতিবছরের ন্যায় এবারও নগরীর বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের নামাজের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় জামাতগুলো অনুষ্ঠিত হবে। জামাতগুলোতে ইমামতি করবেন যথাক্রমে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী, হাফিজ মিফতাহ উদ্দিন ও হাফিজ মাওলানা হোসাইন আহমদ।

Manual7 Ad Code

এছাড়া হযরত শাহজালাল (র) এর মাজার প্রাঙ্গণে সকাল সাড়ে আটটায় একমাত্র জামাত অনুষ্ঠিত হবে। হযরত শাহ্ পরাণ (রহ.) এর মাজার প্রাঙ্গণে সকাল আটটা ও সাড়ে আটটায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code