শ্রীমঙ্গলে ঘরের সিলিংয়ের সাথে ঝুলন্ত বিশাল আকৃতির অজগর উদ্ধার
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঘরের সিলিংয়ের উপর ঝুলন্ত অবস্থায় বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
রোববার (৭ এপ্রিল) সকালে শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া গ্রামের আফতাব মিয়ার বাড়ি থেকে এ সাপ উদ্ধার করা হয়।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, ঘরের সিলিংয়ের সাথে ঝুলন্ত অজগর সাপ দেখে বাসার লোকজন আমাদের খবর দেন। খবর পেয়ে দ্রুততম সময়ের মধ্যে গিয়ে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করি। পরে সাপটিকে বনবিভাগ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
সজল দেব আরও বলেন, পার্শবর্তী লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণীদের খাবারের সংকট দেখা দেওয়ায় মাঝে মধ্যেই খাবারের সন্ধ্যানে বন থেকে বিরল প্রজাতির প্রাণীসহ বিভিন্ন প্রাণী বন ছেড়ে লোকালয়ে ছুটে আসছে। অনেক সময় অসচেতন কিছু মানুষের হাতে পড়ে এসব প্রাণীর মৃত্যৃ হচ্ছে। আবার কিছু প্রাণী সড়ক পারাপার হতে গিয়ে চলন্ত গাড়ীর চাকায় পিষ্ট হয়ে মারা যাচ্ছে।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed