ঘন ঘন বিদ্যুতের লোডশেডিংয়ে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের গভীর উদ্বেগ
বৈশাখী নিউজ ডেস্ক: গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন চৌধুরী ও সদস্য সচিব জননেতা মকসুদ হোসেন এক বিবৃতিতে সিলেট সহ সারাদেশে বিশেষ করে গ্রামে-গঞ্জে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ের খবরে গভীর উদ্বেগ-উৎকণ্ঠা প্রকাশ করে বলেন, ক্ষমতাসীন সরকার বাহাদুর বাজার সহ বিভিন্ন সংকট সামাল দিয়ে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি যানজট ও হকমুক্ত সিলেট নগরী সহ কমলাপুর রেলস্টেশনে স্বস্তির ঈদ যাত্রা। এ ধরনের খবরে সাধারণ মানুষ মনে শান্তি পায়। তবে দেশে উন্নয়ন ও অগ্রগতির মূল চাবিকাঠি হচ্ছে বিদ্যুৎ শক্তি।
গণমাধ্যমে প্রকাশ বিদ্যুৎ খাতে অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি, অপচয়ে প্রতিষ্ঠানটি নিমজ্জিত। গ্রীষ্মকালে বিদ্যুৎ সরবরাহ সহনীয় পর্যায়ে নিয়ে আসতে কৃচ্ছতা সাধন, আলোকসজ্জা বন্ধ করতেই হবে। পবিত্র রামজানের শেষের দিকে ও গ্রীষ্মকালের শুরুতেই কালবৈশাখী ঝড়, ভারীশীলা বৃষ্টিতে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্ত হয়ে পড়েছে। এই অবস্থায় বিদ্যুৎ পাওয়ার জন্য বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রে গ্রাহকদের ভীড়, অথচ গ্রাহণ কোন সমাধান পাচ্ছেন না। জানা যায়, প্রাকৃতিক কারণে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নঘটলে বিদ্যুৎ বিভাগের বিভিন্ন কেন্দ্রে পর্যাপ্ত জনবল ও যানবাহনের অভাব। ঘন ঘন লোডেশিংয়ে গ্রামের খেটে খাওয়া মানুষগুলো সেহরী ও ইফতারের সময় বিদ্যুৎ না পেয়ে খুবই ব্যথিত ও ক্ষুব্ধ।
নেতৃবৃন্দ বলেন, বছর বছর বিদ্যুৎ সরবরাহ লাইন উন্নয়নের নামে কাজ করা হলেও স্থায়ী কোন উন্নয়ন হয়নি। তাই কালবৈশাখী ও বিভিন্ন সময় ঝড়ে বিদ্যুৎ সরবরাহের বিপর্যয় ঘটে। বিদ্যুৎ সরবরাহ লাইন টেকসই উন্নয়ন ও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করার জোর দাবী জানান। বিজ্ঞপ্তি
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed