Main Menu

সিলেটে জুয়া খেলার সামগ্রীসহ ১০ জনকে আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানে জুয়া খেলার সামগ্রীসহ ১০জনকে আটক করা হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর বেতেরবাজার এলাকার আলমপুর রিক্সা গ্যারেজে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন শাহান আলী (৩৭), মাসুদ মিয়া (৪০), মোঃ সাগর আহমদ (২৩), মোঃ নয়ন (২৭), ওবায়দুল হোসেন (৪০), মোঃ মাস্টার মিয়া (৪৫), মোঃ শাহীন আহমদ (২৮), মোঃ আলম (৩৫), মোঃ সনজু মিয়া (৫৫) ও মোঃ মোয়াজ্জেম হোসেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃতদের বিরুদ্ধে কােতোয়ালী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed