চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্তে সাইফুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর মরদেহ নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ সময় আরও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২ এপ্রিল) গভীর রাতে জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম উপজেলার রাধারনগর ইউনিয়নের রোকনপুর ঠাকুরপুকুর গ্রামের সামাদ আলী ওরফে হাসান গোয়ালার ছেলে।
রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান জানান, মঙ্গলবার রাতে ৪/৫ জনের একটি দল রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় সীমান্তের আর্ন্তজাতিক সীমানা পিলার ২১৯’র কাছে ভারতের অভ্যন্তরে ১৫৯ বিএসএফের ইটাভাটা ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালালে সাইফুল ঘটনাস্থলেই নিহত হয়। পরে বিএসএফ সাইফুলের মরদেহ ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
রাধানগর ইউপির ৫নং ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত রাত একটার পর রোকনপুর সীমান্ত দিয়ে গরু আনার জন্য ভারতে যায় কয়েকজন চোরাকারবারি। এ সময় বিএসএফ সদস্যদের ছোড়া গুলিতে সাইফুল ইসলাম নিহত এবং রাজু হোসেন নামে ওই দলের আরও এক যুবক আহত হয়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ১৬ বিজিবি ব্যাটালিয়নের রোকনপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার আজাদ রহমান। তিনি বলেছেন, ‘বিষয়টি আমরা শুনেছি। পরিবারের পক্ষ থেকেও আমাদের জানানো হয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed