সিলেটে চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ীর একবছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: পূবালী ব্যাংক পিএলসি দরগা গেইট শাখা সিলেটের তিনটি পৃথক চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ী চৌধুরী শামীম হামিদকে এক বছরের বিনাশ্রম কারাদন্ডের নির্দেশ দিয়েছেন আদালত।
বুধবার (৩ এপ্রিল) সিলেটের যুগ্ম মহানগর দায়রা জজ প্রথম আদালতের বিচারক দিদার হোসেন এই রায় প্রদান করেন।
রায়ে ব্যবসায়ী শামীম হামিদকে এক বছরের জেল ও সমপরিমাণ টাকা জরিমানা করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, নগরীর পূর্ব সুবিদবাজারের মার্লিন টাওয়ারের বাসিন্দা চৌধুরী শামীম হামিদ ২০১২ সালে পূবালী ব্যাংক পিএলসি দরগা গেইট শাখা সিলেট থেকে এই ঋণ সুবিধা গ্রহণ করেন। বার বার তাগাদা দেওয়া সত্বেও তিনি ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হন। এক পর্যায়ে ঋণের মেয়াদ শেষ হওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে সিলেট মহানগর জজ আদালতে ২০২১ সালে দুইটি এবং ২০২২ সালে একটি মামলা চেক ডিজঅনার মামলা দায়ের করে।
মামলার দীর্ঘ শুনানী শেষে আদালত এই বিনাশ্রম কারাদন্ড ও অর্থদন্ডের নির্দেশ দেন। ব্যাংকের পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট আফজাল হোসেন। বিজ্ঞপ্তি
Related News
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবRead More
শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চাঞ্চল্যকর সাবানা বেগম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডRead More



Comments are Closed