জগন্নাথপুর থেকে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ থেকে একজন মানবপাচারকারী মামলার তালিকাভুক্ত আসামী জেবু মিয়াকে (৪০) গ্রেফতার করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সিলেট রেঞ্জের সদস্যরা।
সোমবার (১ এপ্রিল) সকাল ১০টায় সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কেশবপুর গ্রামে আসামীর বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার রাতে এক সংবাদবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে এপিবিএন।
গ্রেফতারকৃত জেবু মিয়া ওই এলাকার মৃত আফতাব আলীর ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক এস এম আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মানবপাচারকারী আসামীকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত পাচারকারীকে জগন্নাথপুর থানায় হস্তান্তর করা হয়েছে। থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
Related News
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed