ডেমরায় আগুনে পুড়েছে লন্ডন এক্সপ্রেসের ১৪টি ভলভো বাস
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ডেমরা এলাকার ধার্মিকপাড়ায় আগুন লেগে গ্যারেজে দাঁড়ানো লন্ডন এক্সপ্রেস পরিবহনের ১৪টি ভলভো বাস পুড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, ধার্মিকপাড়ায় লন্ডন এক্সপ্রেস কোম্পানির নিজস্ব গ্যারেজ। সেখানে বেশ কিছু বাস পার্কিং অবস্থায় ছিল। একটি বাসে আগুন লাগে। পরে পুরো গ্যারেজে আগুন ছড়িয়ে পড়ে।
সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যায়। আগুন নিয়ন্ত্রণের বাইরে থাকায় আরও চারটি ইউনিট পাঠানো হয়। পরে পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৯টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।তবে ততক্ষণে পুড়ে অঙ্গার হয়ে যায় বাসগুলো।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ দিন খালিদ বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ও পরে সিদ্দিকবাজার থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। রাত ৯টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ঘটনায় লন্ডন এক্সপ্রেসের ১৪টি বাস পুড়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেমরা অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মধুসূদন দাস গণমাধ্যমকে বলেন, এটি দুর্ঘটনা, নাকি নাশকতা, সেটা তদন্তের পর বলা যাবে।
উল্লেখ্য, গত ২৪ মার্চ রাজধানীতে বনানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও পুড়ে যায় বস্তির শত শত ঘর।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed