কোম্পানীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুড়িডহর (দক্ষিণ কাঠালবাড়ী) গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
রোববার (৩১ মার্চ) রাত ১১টায় লুৎফা বেগম (৩০) নামের ঐ গৃহবধূর মৃত্যু হয়।
জানা যায়, বুড়িডহর গ্রামের রুবেল মিয়ার সাথে তার স্ত্রী লুৎফা বেগমের ২ দিন থেকে ঝগড়া চলছিল। এ নিয়ে সালিস বিচারও হয়েছে। রোববার দিনে এলাকার কয়েকজন মুরব্বি রুবেল মিয়ার বাড়িতে আসেন তাদের বিবাদ মেটানোর জন্য। কিন্তু তারা এসে রুবেলকে বাড়িতে পাননি। রাতে রুবেল বাড়িতে আসেন। পুলিশ জানিয়েছে, রুবেল তাদেরকে বলেছে সন্ধ্যায় তার স্ত্রী লুৎফা বেগম ২টি মরিচ খেয়ে ফেলে। ফলে তার পেটে ব্যথা শুরু হয়। সাথে সাথে তাকে কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় তার মৃত্যু হয়।
লুৎফা বেগম উপজেলার বাঘারপাড় গ্রামের মৃত আব্দুল হেকিমের মেয়ে। তবে নিহত লুৎফার স্বজনরা জানিয়েছেন স্বামীর সাথে বিরোধের জেরে তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমদ জানান লুৎফার লাশ ইদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed