ছাতকে শতাধিক ইয়াবাসহ এক ব্যক্তি আটক
ছাতক প্রতিনিধি: ছাতকে শতাধিক পিস ইয়াবাসহ সাহেদ আলী (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে গোবিন্দগঞ্জ নতুন বাজার মোবারক মিয়ার চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
আটক সাহেদ আলী উপজেলার সৈদেরগাও ইউপির গোবিন্দনগর কোনাপাড়ার সাবেক মেম্বার সোনাফর আলীর ছেলে।
ছাতক থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ নতুন বাজার এলাকায় মাদক বিক্রির খবর পায় পুলিশ।
থানার এস আই পংকজ রায়ের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ওই স্থানে অভিযান চালিয়ে সাহেদ আলীকে আটক করেছে। পরে দোকানের ক্যাশ ও তার দেহ তল্লাশি করে শতাধিক পিস ইয়াবা উদ্ধার ও নগদ টাকা সহ জব্দ করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ২জন পালিয়েছে।
ছাতক থানার ওসি শাহ আলম জানান এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিকে শুত্রুবার সকালে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed