বিশ্বনাথে ১২০ বস্তা ভারতীয় চিনিসহ ৫জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে প্রায় ৬ হাজার কেজি ভারতীয় চিনি ও একটি ট্রাকসহ পাঁচ চোরাকারবারিকে আটক করেছে বিশ্বনাথ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬ টায় বিশ্বনাথ পৌর শহরের জানাইয়া গেইট সংলগ্ন রাস্তা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার মাঝাইর গ্রামের রমজান আলীর ছেলে জিয়াউর রহমান (৩৫), তাহিরপুর উপজেলার বাদাঘাট সোহালা গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে আসাদুর রহমান (২৮), একই গ্রামের সেলিম রেজার ছেলে ফাহিম রেজা (২৫), মো. রইছ মিয়ার ছেলে এস এম তুষার আহমদ রাজ (২৪), জামালগঞ্জ উপজেলার শরীফপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে নবী হোসেন (৩৫)।
পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৬টায় জানাইয়া গেইট সংলগ্ন রাস্তায় তল্লাশি চৌকি বসায় পুলিশ। এ সময় বিশ্বনাথ পৌর শহরে প্রবেশকালে (নং যশোর-ট-১১-৫২৩৬) একটি ট্রাকে তল্লাশি করে ভারতীয় অবৈধ চিনি পাওয়া যায়। তখন গাড়িসহ চিনি জব্দ করে পাঁচ চোরাকারবারিকে আটক করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চোরাকারবারি সিন্ডিকেট চোরাইপথে ভারতীয় চিনিসহ বিভিন্ন বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রয় করে আসছে। মাঝেমধ্যে কিছু পণ্য ধরা পরলেও অদৃশ্য কারণে সিংহভাগই রয়ে যায় ধরা ছোঁয়ার বাইরে।
এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ রমা প্রসাদ চক্রবর্তী বলেন, ১২০ বস্তা (প্রায় ৬ হাজার কেজি) চিনিসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হচ্ছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed