সিলেটে আবাসিক হোটেল থেকে ৪ নারী-পুরুষ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে পবিত্র রমজান মাসেও আবাসিক হোটেলগুলোতে থেমে নেই অসামাজিক কার্যক্রম। সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আবাসিক হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নগরীর দক্ষিণ সুরমার কদমতলীর যাত্রীসেবা আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- হারিস আহমদ (৩৩), মো. লিপন মিয়া (২৫), আল আমীন (৪২) ও মনোয়ারা(২৪)।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed