যুক্তরাজ্যে স্কিলড ওয়ার্কারদের জন্য সুখবর
আন্তর্জাতিক ডেস্ক: বিভিন্ন দেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসায় যুক্তরাজ্যে আসা স্কিলড ওয়ার্কার বা দক্ষ কর্মীদের জন্য সুখবর দিয়েছে বৃটিশ সরকার।
যুক্তরাজ্যে আগত স্কিলড ওয়ার্কার বা দক্ষ কর্মীর নিজেদের ওয়ার্কপারমিট দাতা প্রতিষ্ঠানে নির্ধারিত ২০ ঘণ্টা কাজের পাশাপাশি অন্য যে কোন প্রতিষ্ঠানে বাড়তি আরো ২০ ঘণ্টা কাজ করার অনুমতি প্রদান করা হয়েছে। সরকারি ওয়েবসাইটে সম্প্রতি এ ঘোষণা দেয়া হয়।
তবে এক্ষেত্রে কোন শর্ত থাকছে না, সবাই উন্মুক্ত ভাবে যে কোন প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন, বর্তমানে ২০ ঘণ্টা কাজ অনুরূপ বা সমজাতীয় কর্ম ক্ষেত্রের জন্য প্রযোজ্য।
অর্থাৎ কেউ যদি রেস্টুরেন্টের ওয়ার্কপারমিট নিয়ে আসেন তাহলে তিনি রেস্টুরেন্টে কাজ করতে পারবেন। কিন্তু নতুন নিয়মে অতিরিক্ত কাজের জন্য কোন ধরাবাঁধা নিয়ম থাকছে না, যেখানেই কাজ পাবেন সেখানেই কাজ করতে পারবেন। আগামী ৪ঠা এপ্রিল থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed