তিন নারীর শরীরে মিললো ১২ কেজি গাঁজা!
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে তিন নারীর শরীরে টেপ দিয়ে পেঁচিয়ে রাখা ১২ কেজি ভারতীয় গাঁজাসহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ মার্চ) সন্ধ্যায় উপজেলার বগাডুবি রেলগেইট চৌরাস্তা থেকে তাদের আটক করে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভারত সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজার চালান পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে বগাডুবি চৌরাস্তা রেলগেইট এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় বোরকা পরা অবস্থায় সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে তিন নারীর দেহ তল্লাশি করা হয়। পরে ওই তিন নারীর শরীরে টেপ দিয়ে পেঁচানো ১২ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে মালামালসহ তাদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লোল রায় জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে ছদ্মবেশে দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। রাতে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
Related News
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্যবসায়ীর
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাটে সড়ক দুর্ঘটনায় দুলাল দেব নামে এক ব্যবসায়ীRead More
হবিগঞ্জে হাসপাতালের ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতাল লিমিটেডে ভুল চিকিৎসা ওRead More



Comments are Closed