Main Menu

রাবির ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ফলাফল প্রকাশিত হয়েছে।

Manual5 Ad Code

বুধবার (১৩ মার্চ) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টার অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ ফল প্রকাশ করেন রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

প্রকাশিত ফল থেকে জানা যায়, ‘বি’ ইউনিটে বাণিজ্য, মানবিক ও বিজ্ঞান; এই তিন বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছেন। এরমধ্যে বাণিজ্য বিভাগের ১৫ হাজার ৬২৫ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ৭ হাজার ৭৭ জন। কৃতকার্যের হার ৪৫.৩ শতাংশ এবং সর্বোচ নম্বর ৮৬.৫। বিভিন্ন ভুলের কারণে খাতা বাতিল হয়েছে ১৮ জনের।

Manual3 Ad Code

বিজ্ঞান বিভাগের ১১ হাজার ৩৯২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে মাত্র ১ হাজার ৩০০ জন। কৃতকার্যের হার ১১.৫ শতাংশ এবং সর্বোচ্চ নম্বও ৭২। খাতা বাতিল হয়েছে ২৮ জনের। এছাড়া, মানবিক বিভাগের ৭ হাজার ৫২৪ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১ হাজার ২৫৭ জন। কৃতকার্যের হার ১৬.৭ শতাংশ এবং সর্বোচ্চ নম্বর ৭৬.৫। খাতা বাতিল হয়েছে ১৭ জনের।

Manual5 Ad Code

ফল প্রকাশের সময় অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক হুমায়ুন কবির, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক খাদেমুল ইসলাম মোল্যাসহ সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগীয় সভাপতিরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code