ওসমানীনগরে সাংবাদিকের মোটরসাইকেল চুরি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি আনোয়ার হোসেন আনার ব্যবহৃত মোটরসাইকেলটি চোর চক্র তালা ভেঙ্গে নিয়ে গেছে।
মঙ্গলবার (১২ মার্চ) রাতে উপজেলার গোয়ালাবাজার হাজী নছিব উল্লা মার্কেটের জামে মসজিদের নিচতলায় মার্কেটের বারান্দায় রাখা ছিল। এ ঘটনায় মামলা দায়ের করবেন বলে নিশ্চিত করেছেন, সাংবাদিক আনোয়ার হোসেন আনা।
জানা গেছে, সাংবাদিক আনোয়ার হোসেন আনা উপজেলার গোয়ালাবাজার হাজী নছিব উল্লা মার্কেটের জামে মসজিদে তারাবির নামাজ আদায় করতে এসেছিলেন। রীতিমত তারাবির নামাজ আদায় করে মসজিদ থেকে বের হয়ে দেখতে পান নির্দিষ্ট স্থানে রাখা মোটরসাইকেলটি নেই। বাজাজ ডিস্কোভার ১২৫ সিসি মোটরসাইকেলটির নাম্বার হলো সিলেট-হ ১৪-৭২৯৪। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ওসমানীনগর থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।
Related News
বিয়ানীবাজারে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক ১
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাRead More
সিলেটে মাজারে দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থানাধীন সিলাম এলাকায় একটি মাজার ওয়াকফ এস্টেট,Read More



Comments are Closed