Main Menu

সিলেটে হোটেল গ্রিন গার্ডেন থেকে ৫ নারী-পুরুষ আটক

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত কিছুদিন ধরে আবাসিক হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ রোধে নিয়মিত অভিযান চালাচ্ছে পুলিশ। তবু এসব আবাসিক হোটেলে থামছে না পতিতাবৃদ্ধি।

Manual4 Ad Code

পবিত্র রমজানের আগের দিনও মহানগরের একটি আবাসিক হোলেট থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকার দায়ে ১ নারী ও ৪ পুরুষকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

গত রবিবার (১০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে মহানগরের তালতলা এলাকার হোটেল গ্রিন গার্ডেন থেকে তাদের আটক করা হয়।

Manual5 Ad Code

আটককৃতরা হলেন- আব্দুল জব্বার (২৪), আজিজ (৫০), সোহেল আহমদ (২৬), আনোয়ার (৩৫) ও ছামিদা আক্তার (২৪)।

Manual4 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে এ হোটেলে অভিযান চালিয়ে এই ৫ নারী-পুরুষকে আটক করে। তারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিলো। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code