বড়লেখায় চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে চোরাই মোটরসাইকেলসহ একজন আটক হয়েছেন।
সোমবার (১১ মার্চ) সন্ধ্যা ৭টায় মৌলভীবাজারের বড়লেখা থানাধীন পৌরসুপার মার্কেটের দক্ষিণ পাশের একটি রেস্টুরেন্টের কাছ থেকে তাকে আটক করা হয়।
আটককৃত- মো. ইব্রাহিম হাসিম (১৯) মৌলভীবাজার বড়লেখা উপজেলার সালদিঘা এলকার শাহানুর রহমানের ছেলে।
এক বিজ্ঞপ্তিতে এপিবিএন জানায়, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায়, সহকারী পুলিশ সুপার মো. আছাবুর রহমানের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) এসএম আল মামুনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
উদ্ধারকৃত কালো রংয়ের pulsar 150 সিসি মোটরসাইকেল, যার ইঞ্জিন নং-DHGBJL31559, চেসিস নং- MD2DHDHZZRCF04500।
এসআই মো. আবুল বাশার ঘটনার বিষয়ে বাদী হয়ে বড়লেখা থানায় এজাহার দায়ের করা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধার
Manual1 Ad Code কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে এক নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।Read More
বড়লেখায় মুন্নির মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন ‘উধাও’, তালাবদ্ধ ঘর
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির মৃত্যুর ঘটনায় রহস্যRead More



Comments are Closed